অপহৃতা মহিলা উদ্ধার - The News Lion

অপহৃতা মহিলা উদ্ধার

 


অপহৃতা মহিলাকে মালদহ থেকে উদ্ধার করল গলসি থানার পুলিস। তবে, ঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি। পুলিস জানিয়েছে, গলসি থানার খেতুড়া গ্রামে ওই মহিলার বাড়ি। গত ২৮ জুলাই বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তাঁর হদিশ পাননি পরিবারের লোকজন। পরে মহিলার বাড়িতে একটি ফোন আসে। তাতে মহিলাকে মালদহে কালিয়াচক থানা এলাকায় আটকে রাখা হয়েছে বলে জানা যায়।


 এরপরই মহিলার মা গলসি থানায় অভিযোগ দায়ের করেন। মহিলাকে উদ্ধারের জন্য গলসি থানা একটি টিম মালদহে যায়। রবিবার রাতে তাঁকে উদ্ধার করা হয়। সোমবার উদ্ধার হওয়া মহিলাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করে তাঁর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.